রাজধানীর মিরপুর শাহ্ আলী থানা এবং ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম মোল্লার উদ্যোগে এক বিশাল কাউন্সিলর কাপ ডে-নাইট সর্ট পিচ ক্রিকেট -২০২০ এর আয়োজন করা হয়। উক্ত টুর্নামেন্টে শেখ মনি ক্রিকেট স্পোর্টিং ক্লাব নামে একটি দল অংশগ্রহণ করে।গত কাল এক শ্বাস রুদ্ধ কর ম্যাচে কাজীফুরী সিটি কাচা বাজারকে নাটকিয় ভাবে হারিয়ে জয় তুলে নেয় শেখ মনি স্পোর্টিং ক্লাব। শেখ মনি স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠে খেলায় অংশগ্রহণ করেন : মো:আমিন হোসাইন,আল-আমিন, আমিন(২),ওয়াসিম, আবির,রেজা,আসিফ,রনি,ইয়ামিন,জিসান,সানি,কাঞ্চন ও অনিক। উক্ত খেলায় উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ -সভাপতি শেখ মাসুম, শাহ্ আলী থানা যুব মহিলালীগের সভাপতি শামসুন্নাহার, এবং আরো অনেকে। শেখ মনি স্পোর্টিং ক্লাবের টাইটেল এসপনসার হিসেবে ছিল জনপ্রীয় অনলাইন নিউজ প্রোটাল প্রতিদিনের ডাক ডট কম ও স্বপ্ন ইন্টারনেট সার্ভিস।